https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খালেদা জিয়াকে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ৭, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

খালেদা জিয়াকে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন অভিযোগ করে বলেছেন, ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ৪২টি মিথ্যা মামলা দায়ের করা হয়, যার কোনো আইনগত ভিত্তি ছিল না। যে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়, সেটিও ছিল সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিস্ট সরকার আদালতকে প্রভাবিত করে জোরপূর্বক খালেদা জিয়াকে সাজা দিয়েছিল। তিনি বলেন, “যে মামলায় ম্যাডামকে সাজা দেওয়া হয়, তার আগের দিনই আমরা আইনজীবী ও দলের সিনিয়র নেতারা তাকে জানিয়েছিলাম—পরদিন তাকে কারাগারে পাঠানো হবে। তখন আমি দেশের সর্বোচ্চ আদালতের সভাপতির দায়িত্বে ছিলাম এবং আগেই জানতে পেরেছিলাম সরকার তাকে যেকোনোভাবে সাজা দিতে চায়।”

তিনি আরও বলেন, “আমি খালেদা জিয়াকে আদালতে না যাওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি বলেছিলেন—এই সরকার আমাকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে বের করে দিয়েছে, আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি থেকেও উচ্ছেদ করেছে। এরপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আদালতে যাবো।”

কারাবন্দি অবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “একদিন তাকে দেখতে গিয়ে দেখি তিনি তার বাম হাত নাড়াতে পারছেন না। তিনি জানান, কারাগারে তাকে একটি ইনজেকশন দেওয়া হয়েছিল। আমি সেটি না নিতে বললেও কারাগারের চিকিৎসকরা বলেন, ইনজেকশন না নিলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন।”

তিনি অভিযোগ করে বলেন, “আমরা আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলাম—খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। এমনকি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার বিষয়টি জানালে তিনি বলেছিলেন—‘ওনার তো বয়স হয়েছে, ওনার বাঁচার দরকার কী।’ তখনই আমরা বুঝে যাই, সরকার তাকে বাঁচতে দিতে চায় না; জেলখানাতেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল।”

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওহিদুল ইসলাম প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুল আলম ফকির, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক রবি, উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা, জেলা মহিলা দলের সভাপতি রেশমা রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক সিকদার ও সাধারণ সম্পাদক মামুন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ জসিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব আরাফাত মৃধা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিক হোসেন ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্মরণসভা থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভাঙ্গুড়ায় ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই 

বাগমারায় ৮৩টি পূজা মন্দিরে জিআর চাল ও এমপি’র আর্থিক অনুদান প্রদান

চালক সংকটে জবির পরিবহন খাত

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের যৌথসভা অনুষ্ঠিত

বরিশাল-৩ আসনে তারেক রহমানের নির্দেশে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করলেন আঃ সত্তার খান

নাটোরের বড়াইগ্রামে নারীকে কুপিয়ে হত্যা

ডোমারে ডাকাতির পাঁচ মাস পর আন্তজেলা ডাকাত দলের ১ সদস্য খানসামা থেকে গ্রেফতার।

কয়রায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালীও আলোচনা সভা

অবশেষে উত্তেজিত জনতার আন্দোলনের মুখে আটক হলেন অভিযুক্ত শিক্ষক।

সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতুর উপর থেকে সুরমা নদীতে পরে নিখোঁজ জেসমিন আক্তার নামে এক ছাত্রীর লাশ উদ্ধার