https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় আলোচনায় বেগম সেলিমা রহমান

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় আলোচনায় বেগম সেলিমা রহমান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের সমন্বয়ে সম্ভাব্য মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে। বিশেষ করে টেকনোক্র্যাট কোটায় কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অভ্যন্তরীণ আলোচনা চলমান রয়েছে।

এ প্রেক্ষাপটে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান-এর নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে সম্ভাব্য টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অতীতে তিনি দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে তিনি  বিএনপির মনোনয়ন চেয়েছিলেন পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত তার প্রতি নেতৃত্বের আস্থা ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করেছে।

সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় তিনি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে নতুন মন্ত্রিসভায় তাকে টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিষয়টি আলোচনার পর্যায়েই থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভূয়া এনটিআরসি সনদ ও সুপারিশে চাকুরী তুঙ্গে

ঝিনাইদহে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই কারবারি আটক।

জাতীয় যুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

কৃষককে গলা কেটে হত্যা, স্ত্রীসহ আটক ২

গোপালগঞ্জের কালিনগর আওলাদুর্-রসূল (সাঃ) দরবারের উদ্যোগে নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ঔষুধ ও খাদ্য সামগ্রী বিতরন।

নরসিংদীর মনোহরদীতে অগ্নিসংযোগে পুড়ে ছাই বসত বাড়ি।

৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচারসামগ্রী সরাতে কর্মীদের নির্দেশ দিল জামায়াত আমির

সোনাইমুড়ির অম্বরনগর ইউনিয়নে বেগম জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জবির প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াশরুম ব্যবহার করতে হয় শিডিউল করে 

অসহায় দরিদ্র মানুষের পাশে হুমাইয়ারা জাহান