https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নিজ নির্বাচনী এলাকার প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ফুয়াদ

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নিজ নির্বাচনী এলাকার প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ফুয়াদ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: নিজের নির্বাচনী আসন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মূলাদী) এলাকার প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে আর্থিক সহায়তা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে এ আহ্বান জানান তিনি।

ভিডিওতে ফুয়াদ বলেন, “আমার বরিশাল-৩ আসনে ছয়শর অধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠানে রমজান উপলক্ষে ন্যূনতম কিছু সহযোগিতা পৌঁছানো হোক। পাঁচটি বড় নদীঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে রমজান মাসের ইফতারের খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।”

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “রমজান মুবারক। আসন্ন মাহে রমজানে ইফতারের জন্য আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।”

ফুয়াদ আরও বলেন, “২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি। ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার—ইনসাফ ও আজাদীর লড়াই চালিয়ে যাই।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী তহবিলে সহযোগিতা চেয়ে পোস্ট করেছিলেন তিনি। পরবর্তী এক পোস্টে তিনি জানান, সে সময় ৩৯ লাখ টাকার বেশি অনুদান পেয়েছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে বিশ্ব পর্যটন দিবস পালিত।

সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা প্রশাসকের পদোন্নতির সংবর্ধনা

নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া হেলথকেয়ার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্বোধন হয়েছে

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের নির্দেশ

ভাড়া পুকুরই পাট চাষীদের ভরসা

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সংগঠনে নতুন উদ্দীপনা

বড়াইগ্রামে প্রাইভেটকার চাপায় শিশু নিহত

দৌলতপুরের চৌধুরী পরিবারকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশ্য কি?

লংগদুর বাইট্টাপাড়ায় অগ্নিকান্ডে ৩১ দোকান পুরে ছাই