https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

এবার ঢাকা–৮ আসনে ‘ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের’ প্রমাণাদি উল্লেখ করে এ আসনের শপথ বিরত রাখার আবেদন জানিয়েছেন ১১দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রধান নির্বাচন কমিশনার বরাবর শনিবার নাসীরুদ্দীন পাটওয়ারীর লেখা আবেদনটি তার পক্ষে রোববার ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন।

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা–৮ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতাকর্মী, এজেন্ট, পরিবারের সদস্য কর্তৃক ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনি অনিয়মের আশ্রয় নেয় এবং এপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনি অনিয়মে জড়িয়ে পড়েন এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে আমাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করেন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি এই দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আ. লীগ নেতার বিরুদ্ধে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ

কুমিল্লায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হকার নিহতের অভিযোগ।

নলছিটিতে পৈতৃক জমিতে ফার্ম নির্মাণে বাধা ও সন্ত্রাসী হামলার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ

মৌলভীবাজার জেলার বড়লেখায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্টিত

সুনামগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

কৃষি জমির মাটি বিক্রির দায়ে, এক ব্যক্তিকে অর্থদণ্ড

মসজিদে যুবদলের হামলা, অবরুদ্ধ শিবির কর্মীদের নিরাপদে পৌঁছে দিল যৌথবাহিনী

লালপুরে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাব-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান