https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দৈনিক কীর্তনখোলা পত্রিকায় বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুলু

প্রতিবেদক
Rubel Sardar
মার্চ ৭, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দৈনিক কীর্তনখোলা পত্রিকায় বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুলু

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুলু   বরিশালের আঞ্চলিক  জনপ্রিয়দৈনিক কীর্তনখোলা পত্রিকায় নিয়োগ পেয়েছেন। পত্রিকাটির কর্তৃপক্ষ তাকে বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করেছে বলে জানা গেছে।

মোস্তাফিজুর রহমান টুলু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত রয়েছেন। তিনি বর্তমানে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

তার এই নিয়োগে বাবুগঞ্জ উপজেলার সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো তুলে ধরবেন।

এ বিষয়ে সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুলু বলেন, “দৈনিক কীর্তনখোলা পত্রিকার মতো একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকার সুনাম অক্ষুণ্ণ রাখতে।”

তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

 

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন

নবাবগঞ্জে বনের গাছ ইট ভাটার জ্বালানী!

নীলফামারীতে ডোবায় বাঁধ নির্মাণে উপকৃত এলাকাবাসী।

আমি নির্বাচন করবোই, যদি ব্যবস্থা নেওয়ার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে: রুমিন ফারহানা

ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামী-সতীনের মৃত্যুদণ্ড।

ড. ইউনূস রাষ্ট্রপতিকে বলেছেন, ‘আমার কণ্ঠ দমন করা হয়েছে’!

মধ্যনগরে দালালের খপ্পরে পরে নি:শ্ব অনেক পরিবার: বাঁচতে চায় তাজুল।

আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি

নোয়াখালীর চৌমুহনীতে শ্রমিক কল‍্যাণ ফেডারেশনের র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুুষ্ঠিত

নোয়াখালীতে গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর উদ্যোগে “পাওয়ার আপ” ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত