https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৮ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান: বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিবেদক
Rubel Sardar
মার্চ ৮, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নারীর অধিকার সুরক্ষা নিশ্চিতের আহ্বান: বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাবুগঞ্জ প্রতিনিধিঃ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী কন্যার অধিকারএই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার ( মার্চ) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম ইয়াসমিনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক ফৌজিয়া কাশেম, তথ্য সেবা কর্মকর্তা জিনিয়া আফরিন, তথ্য সহকারী দিলশাদ জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার মর্যাদা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমান অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোই আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য। এজন্য নারী শিক্ষা, কর্মসংস্থান সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে নারীর অধিকার, সুরক্ষা সচেতনতা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথি অংশগ্রহণকারীরা মনোযোগসহকারে উপভোগ করেন।

 

 

 

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

২৫ বছর পর ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, হাসিনার ভয় এখনও সবার ভেতরে: নিপুণ

নোয়াখালীতে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় প্রান গেল সিএনজি চালকের।

মুক্ত বিশ্বকোষের রুদ্ধ দুয়ার-১: জুলাই শহীদদের নাম-নিশানা মুছে ফেলছে উইকিপিডিয়া

‘আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে’: শাহজাহান চৌধুরী

বাগমারায় একসাথে নৌকার ভোট চাইবেন পঞ্চাশ হাজার নেতাকর্মী, এনামুল হক এমপি

ঝিনাইদহে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই কারবারি আটক।

আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের মৃত্যু

কিশোরগঞ্জে ইউএনও হিসেবে যোগ দিলেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া