বরিশাল সিটির প্রশাসক হলেন বিলকিস আক্তার জাহান শিরিন
বরিশাল প্রতিনিধিঃ সরকার বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে নিয়োগ দিয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৪ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪” এর ধারা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর ফলে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
একই প্রজ্ঞাপনে দেশের আরও কয়েকটি সিটি কর্পোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে— রাজশাহী সিটি কর্পোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা। সরকারি এ প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন