
বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উদ্বোধন করলেন বীজ ও সার বিতরণ কর্মসূচি
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে আউশ ধান ও পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। এর ফলে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও উৎসাহিত হচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
কৃষকরা জানান, সরকারি এই সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী। এতে তারা স্বল্প খরচে অধিক উৎপাদন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন