বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার নিজ বাড়িতে সাপের কামড়ে জেলা বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আবু সায়েম মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে নিজ বাড়িতে অবস্থানকালে সাপের কামড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোঃ আবু সায়েম দীর্ঘদিন ধরে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তার মৃত্যুতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও তাকে একজন সৎ, পরোপকারী ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে স্মরণ করছেন।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, “মোঃ আবু সায়েমের মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
এদিকে, মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পর তার নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
শোকবার্তাটি প্রেরণ করেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাওছার আলী।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন