সংরক্ষিত নারী আসনে সেলিমা রহমানের মনোনয়ন—জে.এম. আমিনুল ইসলাম লিপনের অভিনন্দন ও শুভেচ্ছা
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বাবুগঞ্জর কৃতি সন্তান এবং সাবেক স্পিকার ও বিচারপতি মরহুম আব্দুল জব্বার খানের কন্যা বেগম সেলিমা রহমানকে সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভিপি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জে.এম. আমিনুল ইসলাম লিপন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বেগম সেলিমা রহমান দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে তাঁর অবদান এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বিএনপি যখন পুনর্গঠন ও সংগঠনকে আরও সুসংহত করার পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে সেলিমা রহমানকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত।
জে.এম. আমিনুল ইসলাম লিপন আশা প্রকাশ করে বলেন, বেগম সেলিমা রহমান সংসদে নারীদের কার্যকর প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তিনি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বে তাঁর অভিষিক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন