
বিএনপির ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাবুগঞ্জে কৃষক দলের সবুজ অভিযানের সূচনা
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: গাছের চারা হাতে নিয়ে মাঠে নামলেন বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জে শুরু হলো বিএনপির ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির স্থানীয় কার্যক্রম। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মহসিন আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মহসিন আলম বলেন, বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় কৃষক দলের নির্দেশনা অনুযায়ী সারাদেশে একযোগে কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বাবুগঞ্জে সবুজ অভিযানের সূচনা করা হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এজন্য তিনি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর হোসেন রতন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ শরীফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সুমন জোমাদ্দার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, কেদারপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. নূরে আলম লুৎফর, সদস্য সচিব মো. মিজানুর রহমান বেপারী, দেহেরগতি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ খান, সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ, রহমতপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব শাহে আলম বাবু, মাধবপাশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাঝি, চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ঘরামী, সাধারণ সম্পাদক খালেক হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া কৃষক দল নেতা মিজানুর রহমান, মো. সাইদুল মোল্লা, সাকিবুল হাসান মাস্টার, সোহেল মোল্লা, জসিম উদ্দিন, পলাশ, সৌরভ, কাওসার, আলী হোসেন, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠান শেষে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর হোসেন রতন তালুকদার বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বাবুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কৃষক দলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে কাজ করবেন।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন