
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবুগঞ্জ সফর স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৭ জুলাই বাবুগঞ্জে অনুষ্ঠিতব্য এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাবুগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির প্যাডে সদস্য সচিব গোলাম কিবরিয়া সৌরভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এনসিপি বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করে কর্মসূচি আয়োজন করা হবে।
এর আগে আগামী ১৭ জুলাই শুক্রবার বিকেল ৫টায় বাবুগঞ্জ কলেজ মোড় সংলগ্ন মডেল স্কুলের সামনে থেকে ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা ছিল।
এনসিপি বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব গোলাম কিবরিয়া সৌরভ বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ হলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন