
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান খান পিন্টু, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, সাবেক সাধারণ সম্পাদক মিলন খান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মোল্লা, সৌয়দ মাহফুজুর রহমান, সহ-সম্পাদক মো. সুমন হোসেন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হাওলাদার, মাহমুদুল হাসান লিমন, মিলন হাওলাদার, রিয়াজ মাহমুদ, দেহেরগতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের নেতা মো. জিহাদুল ইসলাম শিহাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মাঝি।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ও মোহামেডান।
উত্তেজনাপূর্ণ ম্যাচে আবাহনীকে ১–০ গোলে হারিয়ে জয় তুলে নেয় মোহামেডান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের আনন্দ দেয়। শেষ পর্যন্ত মোহামেডানের একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে।
বক্তারা মরহুম আরাফাত রহমান কোকোর ক্রীড়াপ্রেম এবং দেশের খেলাধুলার উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তারা।
উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ সূচনা হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো সুষ্ঠু, সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন