https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 9 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায়১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলায় ১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসি এবং ১ লাখ টাকা করে অর্থদন্ডে রায় দিয়েছে আদালত। (৮ নভেম্বর) মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও একই গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমীর হামজা। আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের ছায়েদুল হক ২০১৮ সালের ৫ মার্চ সকালে অন্যের জমিতে কাজ করতে যান এবং ওইদিন তার স্ত্রী বেড়ানোর জন্য মৌলভীবাজার আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ সুযোগে একই গ্রামের আসামি বাচ্চু মিয়া ও আমীর হামজা ঘরে ঢুকে ছায়েদুল হকের কন্যা শিমু আক্তারকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিম শিমু এ ঘটনা তার বাবাকে অবহিত করার কথা জানালে ধর্ষক বাচ্চু মিয়া ও আমীর হামজা ক্ষুব্ধ হয়ে দা দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। দুপুরে ভিকটিমের বাবা ছায়েদুল হক বাড়ি ফিরে ঘরের মেঝেতে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত শিমু আক্তারের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ধর্ষক বাচ্চু মিয়া ও আমীর হামজাকে গ্রেফতার করে এবং তারা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দেলাওয়ার হোসেন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা রনির

কেশবপুরের সেই জোৎসনার বিরুদ্ধে বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য

চিকিৎসায় অবহেলার অভিযোগে বীরপ্রতীক রতন শরীফের মৃত্যু: সন্তানের অভিযোগ, বাবুগঞ্জে শোক ও ক্ষোভ

পাবনায় অটোরিক্সা চালককে নির্মমভাবে হত্যার মূল রহস্য উদঘাটন

ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ  ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর আহত ১০

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ

লালমনিরহাটে ভুয়া বিল ভাউচার দিয়েই প্রাথমিক বিদ্যালয়ের সরকারি টাকা আত্বসাৎ

দশ হাজার পিস ইয়াবা সহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।