https://www.facebook.com/shirsokhabor/
Monday , 5 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মাকে বিরল সম্মান দিয়ে  হেলিকপ্টারে চড়িয়ে বাড়ী আনলো ছেলেরা

মনোহরদী (নরসিংদী)  প্রতিনিধিঃ

নরসিংদী, মনোহরদীতে মাকে বিরল সম্মান দিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়ীতে আনলেন ছেলেরা।আজ শনিবার দুপুরে মনোহরদীর বড়চাপা গ্রামের হাইস্কুল মাঠে এ  ঘটনাটি ঘটেছে।

মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান হীরুর স্ত্রী রহিমা রহমান(৭৬)। ছোট ছেলে সরকারী কলেজ শিক্ষক আবদুল্লাহ কাইয়ুমকে নিয়ে তিনি গতমাসে ওমরা হজ্জ করতে সৌদী আরবে যান।সেখান থেকে ঢাকায় ফেরার পর তার অপর ছেলে খায়রুল বাসার আখি মায়ের অনুমতি সাপেক্ষে তাকে বাড়ী আনতে একটি হেলিকপ্টার ভাড়া করেন।জনতা ব্যান্কের প্রিন্সিপাল অফিসার ছেলে আখি জানান,সে অনুযায়ী আজ দুপুর সাড়ে ১২ টার দিকে মাকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়ী আসেন তিনি।এ সময় আখি ছাড়াও বড়োভাই বড়চাপা কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ এহসান, ছোট ভাই কলেজ শিক্ষক আবদুল্লাহ কাইয়ুমও মায়ের সাথে কপ্টারে ছিলেন।শনিবার দুপুর ১২ টার দিকে তাদের নিয়ে কপ্টারটি বড়চাপা হাইস্কুল মাঠে এসে নামে।এক প্রশ্নের জবাবে আখি জানান,হেলিকপ্টার ভাড়ায় তার প্রায় ৮০ হাজার টাকার মতো খরচ হয়েছে। তবে মাকে খুশী করার তুলনায় এ টাকা কিছুই নয় বলে মনে করছেন ছেলে আখি।এ ব্যাপারে কথা হলে মা রহিমা রহমান জানান,ছেলের আবদার ফেলতে পারেননি তিনি। আর ছেলেকে খুশী করতে পেরে নিজেও তিনি খুশী বলেও জানালেন রহিমা রহমান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বান্দরবানের ট্যুর গাইডদের পাশে দাঁড়ালো নোবিপ্রবি ট্যুরিজম ক্লাব

নাটোরে মহান বিজয় দিবস পালন করা হচ্ছে

ফেলানী হত্যার ১৫ বছর : জীবিত অবস্থায় মেয়ের হত্যার বিচার দেখতে চান মা-বাবা

ফিলিস্তিনের পতাকা হাতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মনোবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

বাবুগঞ্জে ঈদের আনন্দ পৌঁছে দিতে চরাঞ্চলে ইউএনও আসমা উল হুসনার খাদ্যসামগ্রী ও শাড়ি বিতরণ

শৈলকুপায় বৃদ্ধের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী।।

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে সোনার ব্যাগ ফেলে ভারতে পালালো পাচারকারী !