https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 23 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সুনামগঞ্জের পাথারিয়া গ্রামে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পল্লীতে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর নাম হলো সাজনা বেগম(১৭)। তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের মড়ল বাড়ীর ইসরাইল মিয়ার মেয়ে এবং স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে সাজনা বেগম (১৬) নামে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, এই কিশোরী সাজনা বেগম(১৬) শুক্রবার রাতে তার পিতা-মাতা ও পরিবারের লোকজনদের সাথে রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় সে তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।

আজ শনিবার ভোরে সাজনা বেগম(১৬)কে তার পরিবারের লোকজন বসত ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পর শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পথচারীরা একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিক তারা শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঐ কিশোরীর লাশটি উদ্ধার করেন। কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খালেদ আহমদ ও দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মুক্তাদির হোসেন সহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপাারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই কিশোরীর বস্তাবন্দি লাশের ঘটনার মোটিভ কি এটা পরিকল্পিত হত্যাকান্ড কিনা তার উদঘাটনে পুলিশের একটি টিম কাজ করছে। ##

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

যে নম্বর থেকে ফোন এলেই বুঝবেন, আপনি টার্গেটে পড়েছেন

তাহিরপুর উপজেলা আ. লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খান জনপ্রিয়তার শীর্ষে

ধানের শীষের মিছিলে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে: হাসনাত আবদুল্লাহ

নাটোরের বড়াইগ্রামে ডিজিটাল মেলা উদ্বোধন হয়েছে।

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া সমতা ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

চলনবিল নৌকাবাইচ’ উত্তরের বৃহৎ উৎসব

কুড়িগ্রামে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ, পিক-আপ জব্ধ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

Best Online Casinos British For 2024: Top Ten Uk Real Money Casino Site

Best Online Casinos British For 2024: Top Ten Uk Real Money Casino Site

মাকে বিরল সম্মান দিয়ে  হেলিকপ্টারে চড়িয়ে বাড়ী আনলো ছেলেরা

নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনে সেনাবাহিনী