https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 21 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

অভিশেখ চন্দ্র রায় , ঠাকুরগাঁও প্রতিনিধি :
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সমবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ। জেলা প্রশাসক (ডিসি) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, ডা. আবু বাশার মো: সায়দুরজামান, জেলা সদর দপ্তরের আনসার ব্যাটালিয়ন ১ পরিচালক ড. লুৎফর রহমান, নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রশিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, প্রবীর কুমার রায়। সমাবেশে বক্তারা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সদস্যদের অবস্থান থেকে অবদান রাখার পরামর্শ দেন। পরিচালক আব্দুস সামাদ তাঁর বক্তব্যে সদস্যদের সামাজিক অপরাধ, এবং কুসংস্কার, বিশেষ করে জঙ্গি, ইভটিজিং, মানব পাঁচার, লিঙ্গের বৈষম্য, মাদকাসক্তি এবং সমাজকে অভিশাপ থেকে মুক্ত করতে গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জেলা-উপজেলার ২৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাই-সাইকেল, ছাতা ও ২৫০ জনকে বিভিন্ন প্রকার পুরস্কার সামগ্রী প্রদান করা হয়। সমাবেশে জেলার ৫৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা থেকে আগত আনসার ও ভিডিপির বিপুলসংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের জন্য দিনব্যাপী অবহিতকরণ সভা

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

হাদিকে আমার কাছে গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই: বিএনপি নেত্রী নিলুফার

বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

কালীগঞ্জে তালুক শাখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

অবশেষে উত্তেজিত জনতার আন্দোলনের মুখে আটক হলেন অভিযুক্ত শিক্ষক।

প্রত্যর্পণে নতুন মোড়, বেনজীরকে ফেরাতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

নবাবগঞ্জে শিক্ষার্থীর পরীক্ষায় বাঁধা দেয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন