https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 5 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মনোবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি :

আজ ৫ অক্টোবর,বৃহস্পতিবার জবির মনোবিজ্ঞান বিভাগে ১৫তম, ১৬তম, ১৭তম ও ১৮তম ব্যাচের নবীন বরণ এবং ৯ম, ১০ম, ১১তম ও ১২তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ মনোবিজ্ঞান বিভাগের অগ্রযাত্রা এগিয়ে যাবে প্রত্যাশা করে বলেন, “ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্বল্প পরিসরের হলেও নানান ঐতিহ্যের কারণে এর সুনাম বিশ্বব্যাপী। প্রফেশনাল ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক এগিয়ে রয়েছে।”
তিনি আরো বলেন, “ এই বিশ্ববিদ্যালয়ে একমাত্র কাউন্সিলিং সেন্টার মনোবিজ্ঞান বিভাগের অবদান, এর মাধ্যমে সকলের মনোজগত অনেক উন্নত হবে।”

মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, বিভাগীয় অধ্যাপক ড. অশোক কুমার সাহা এবং অধ্যাপক ড. ফারজানা আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. নূর মোহাম্মাদ।

এসময় বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার বরুড়ায় গরু চোরের ৫ সদস্য গ্রেফতার

চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগ এর ইফতার মাহফিল ও আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গোলাপগঞ্জে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাছুম রহমানকে সংবর্ধনা প্রদান

ঝিনাইদহে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত।

গোমস্তাপুরে যুব দিবস পালিত

বইমেলায় ড. প্রতিভার নতুন বই ‘বাংলা ভাষার সহজপাঠ’

উপদেষ্টা আসিফ মহমুদ ও মাহফুজ আলমের ছবি জ্বালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বড়াইগ্রামে এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতুর উপর থেকে সুরমা নদীতে পরে নিখোঁজ জেসমিন আক্তার নামে এক ছাত্রীর লাশ উদ্ধার