https://www.facebook.com/shirsokhabor/
Monday , 9 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

যুবকরাই গড়তে পারবে আগামীর সোনার বাংলা : এবিএম জাফর উল্ল্যা।

সাইফুল ইসলাম,নোয়াখালী জেলা সংবাদদাতাঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে চৌমুহনী পৌরসভার মোরশেদ আলম কমপ্লেক্সের হল রুমে এ কর্মসূচি উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এবিএম জাফর উল্ল্যা।

তিনি বলেন, যুবকরাই গড়তে পারবে আগামীর সোনার বাংলা, এ বাংলাদেশর ভাগ্য তাদের হাতে। তারা তাদের মেধা, শ্রম দিয়ে বাংলাদেশর উন্নয়ন ঘটাবে।
যুবলীগ সবসময়ই আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিল। তাদেরকে আরো সুশৃঙ্খল হয়ে দলের কান্তিক সময়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও চৌমুহনী পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ফয়সল।

তিনি যুবলীগের অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,  যুবকরাই পারে দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো শক্তিশালী করতে। যুবলীগ সামনের আগামীর বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আমিনুল হক মুন্না সভাপতিত্বে
জেলা যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মজিবুল হক এর উপস্থাপন আরও উপস্থিত ছিলেন,

নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য জি.এস মোশাররফ।
বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক  মজিবুর রহমান বাচ্চু।
উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মোরশেদ আলম। সদস্য হায়দার জাফর হাবীব সহ আওয়ামীলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

পরে অতিথিরা যুবলীগের যোগ দেয়া সদস্যকে ফরম তুলে দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে বাবা দিবসে পিতার হাতে পুত্র খুন

বিপদসীমার ওপরে তিস্তার পানি, ফসলি জমিসহ চর ও নিম্নাঞ্চল প্লাবিত।

শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার

স্বাস্থ্য ঝুকিতে জবির একমাত্র ছাত্রীহল, নিয়ম নীতির নেই তোয়াক্কা!

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎নাজিরুল

অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে স্বর্ণ পদক বিজয়ী প্রতিবন্ধী পাইয়িমকে গণসংবর্ধনা

অবশেষে উত্তেজিত জনতার আন্দোলনের মুখে আটক হলেন অভিযুক্ত শিক্ষক।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পিতাকে হত্যা কান্ডের ১২ ঘন্টার মধ্যে ছেলে গ্রেপ্তার।