https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 8 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে নাজমুল ইসলাম (৫০) নামে এক পাষণ্ড স্বামী । পরে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন ঘাতক স্বামী নাজমুল।
৮ নভেম্বর (বুধবার) সকালে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায়। নিহত গৃহবধূর নাম রাবেয়া খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এভারকেয়ারের পাশে সেনা ও বিমানের হেলিকপ্টার মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

লংগদুতে কম্পিউটার প্রশীক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ

মা বাবার স্বপ্ন পূরণ করলেন ছেলে সানাউল্লাহ

নলছিটিতে পৈতৃক জমিতে ফার্ম নির্মাণে বাধা ও সন্ত্রাসী হামলার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ

স্কুল পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণীতে ছিলেন না কোন শিক্ষার্থী।

পাবনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গ্রেফতার

ধানের শীষকে বিজয়ী করতে বাবুগঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ইসরত হোসেন কচি তালুকদার

‎বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

ছাত্রদলকে ভোট দিলে ‘১০ নম্বর’ বেশি দেওয়ার প্রস্তাব শিক্ষকের

লায়লাকে মারধর: প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা