https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 13 January 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ব্রীজের ভাঙ্গা অংশে তরুনীর পা আটকে উদ্ধারে ফায়ার সার্ভিস

শাহজাহান আকন্দ,স্টাফ রিপোর্টার

বেইলী ব্রীজের পাটাতনের ভাঙ্গায় পা ঢুকে এক পথচারী তরুনী প্রায় এক ঘন্টা আটকে থাকেন।শেষে ফায়ার সার্ভিস এসে পাটাতন কেটে পা মুক্ত করে উদ্ধারে সক্ষম হন তাকে। গতকাল বৃহস্পতিবার রাতে মনোহরদী থানা ও বাজার সংলগ্ন বেইলী ব্রীজে এ ঘটনা ঘটে।

জানা যায়,বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পায়ে হেঁটে নরসিংদী, মনোহরদী থানা সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের উপরের বেইলী ব্রীজ পার হচ্ছিলেন কাপাসিয়ার খিরাটি গ্রামের শ্রাবনী (২০)।দুর্ঘটনাক্রমে সে সময় ব্রীজের পূর্বাংশের গোঁড়ার দিকে পাটাতনের ভাঙ্গা অংশের ভেতর পা ঢুকে আটকে পড়েন তিনি।ভুক্তভোগী শ্রাবনী জানান,
অনেক চেষ্টায়ও তাকে মুক্ত করা না গেলে সেখানে উপস্থিত লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস মনোহরদীর একটি ইউনিট এসে বেইলী ব্রীজের প্লেট কেটে বড়ো করে ঘন্টাখানেক পর তাকে সেখান থেকে উদ্ধারে সক্ষম হন।ফায়ার সার্ভিস মনোহরদী ষ্টেশনের সাব-
অফিসার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুততার সাথে সেখানে গিয়ে তরুনীকে উদ্ধার করেন।উল্লেখ্য,ব্রীজটির এ ভাঙ্গা ও ফাঁকা অংশগুলোতে এ যাবৎ কম করেও ৭/৮ জন পথচারী পা আটকে দুর্ঘটনার শিকার হন।তবে ফায়ার সার্ভিসের হাতে উদ্ধারের ঘটনা এখানে এই প্রথম।ব্রিজটির এ স্থানটি মেরামত অতীব জরুরী। এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুদ্দীনের সাথে যোগাযোগ করা হলে জানান,তিনি লোক পাঠিয়ে খোঁজ নেবেন এবং জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা করবেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ২

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা রনির

ব্রীজের ভাঙ্গা অংশে তরুনীর পা আটকে উদ্ধারে ফায়ার সার্ভিস

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের নির্দেশ

নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

বালু বিক্রির পুকুরের ভাঙ্গনে ফসলী জমি গ্রাস

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মাসিক ভালো কাজ মাভাকা’র শীতবস্ত্র বিতরণ।

শ্যামনগরে ২০ মন ভেজাল মধু উদ্ধার

মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন আন্ডারগ্রাউন্ডে, ডিপজলকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য