https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 23 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কেশবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কেশবপুরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমানে বিরুদ্ধে জাল দলিলে ঘের দখলের চেষ্টা ও হত্যা গুমের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ভুক্তভোগি জাহাঙ্গীর আলম বলেন, আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অসহায় অবস্থায় অভিযোগ তুলে ধরে বেঁচে থাকার আশায় আপনাদের নিকট সহযোগিতা কামনা করছি। আপনারা অনেকেই জানেন, কেশবপুর উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও ঘের দখলদার সেলিমুজ্জামান আসাদ আমার লিজ নেয়া বিল বলধালির প্রায় ৪৫০ বিঘা জমির মৎস ঘেরটি জোর করে দখলে নেয়ার অপচেষ্টা করে আসছে। কেশপুরের মূলগ্রাম হাবাসপোল ও মধ্যকূল গ্রামের ২১৪ জন কৃষক তাদের জমি ডিডের মাধ্যমে মৎস্য চাষ করার জন্য লিজ দিলে আমি বৈধ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মৎস চাষ করে আসছি। ইতিমধ্যে পোনা মাছ ছেড়ে ও স্কেভটর দিয়ে ঘেরের পাড় বাধার কাজ শুরু করেছি। পূর্বের ঘের মালিক মফিজুর রহমান মফিজের মেয়াদ শেষ হলেও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে পুনরায় আমার ঘের দখলে নেয়ার কু-মতলব আটেন। ইতিমধ্যে তিনি পুরানো ডিডের স্বাক্ষর জালিয়াতি করে নতুন করে ডিড তৈরি করে আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। কিন্তু আমি ঘের ছাড়তে রাজি না হওয়ার কারণে উপজেলা চেয়ারম্যান মফিজ ও আসাদ এখন অবৈধভাবে থানা পুলিশকে ব্যবহার করছেন। কেশবপুর থানার পুলিশ কর্মকর্তা তারিকুল ও আবুল হোসেন গত ১ মে সম্পূর্ণ বে-আইনীভাবে আমাকে নিজ বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান এবং থানায় নিয়ে মফিজ ও আসাদের সামনে আমাকে ঘের ছেড়ে দেয়ার জন্য হুমকি দেন। এমন কি ঘেরের ব্যবসা বাদ দিয়ে কেশবপুর ছেড়ে চলে না গেলে মফিজ ও আসাদ আমাকে খুন করে ফেলবেন বলে হুমকি প্রদান করেন। থানার মধ্যেই পুলিশ কর্মকর্তারা আমাকে ক্রসফায়ারে দিয়ে লাশ গুম করারও হুমকি দিতে থাকেন।

তিনি আরো বলেন, আমি এ বিষয়ে কেশবপুর থানার সহযোগিতা চেয়ে না পেয়ে যশোরের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেশবপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করি। এই মামলা করে এখন আমি আরো বিপদে। ঐ মামলাটি তুলে না নিলে উপজেলা চেয়ারম্যান ও তার লোকজন আমাকে সরাসরি হত্যার ঘোষণা দিয়েছেন। কিন্তু আমি মরতে চাই না, বাঁচতে চাই। আমি পরিবার পরিজন নিয়ে শান্তিতে কেশবপুরে বসবাস করতে চাই। ডিড করেও আমি সুষ্ঠুভাবে ঘেরে মৎস্য চাষ করতে পারছি না। এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাকে এই অত্যাচারী জালেমদের কবল থেকে বাঁচান। দয়া করে আপনারা আমার পাশে দাঁড়ান, আমাকে বাঁচান।
বীর মুক্তিযোদ্ধা আমের আলীর সভাপতিত্বে মনববন্ধনে আরো বক্তব্য রাখেন, জমির মালিক আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, মতিউর রহমান। এসময় শতশত কৃষকরা উপস্থিত ছিলেন।

মনববন্ধনে আরো বক্তব্য রাখেন, জমির মালিক আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, মতিউর রহমান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে রাইচমিলের ফিতায় জড়িয়ে মর্মান্তিক মৃত্যু ১

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের!!

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটে যোগ হয়?

শ্রমিক নেতা ও তাঁর পরিবারের উপর হামলাকারী সেই কিশোর গ্যাং লিডার গ্রেফতার

গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন

মৌ মধুবন্তী এর কবিতা “বীক্ষণাতীত”

ঝিনাইদহে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই কারবারি আটক।

আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন।

রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় সিরাজগঞ্জের প্রস্তুতি