https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 17 April 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লংগদুতে জমিসংক্রান্ত বিরোধে দু’পক্ষের মারামারি,আহত চারজন 

বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি) প্রতিনিধিঃ  জায়গা সংক্রান্ত ঝামেলা নিয়ে দু’পক্ষের মাঝে মারামারি।এতে গুরুতর আহত হয়ে দু’পক্ষের  চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। রাংগামাটি জেলার, লংগদু উপজেলার, আটারকছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার কাঠাল তলায় (১৪ এপ্রিল) গত সোমবার এঘটনা ঘটে।  প্রথম পক্ষ ওলি উল্লাহ ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে জানাজায়, তারা সন্ধ্যার সময় খবর পায় তাদের জায়গায় পাশ্ববর্তী কুদ্দুস গর্ত করে গাছের চাড়া রোপন করছে। তখন ওলি উল্লাহর বাড়ির মা বোন সহ তার পরিবারের তিন চার জন মহিলা ঘটনা স্থলে পৌঁছায় এবং সেখানে গাছ লাগানোর জন্য গর্ত দেখতে পেলে গর্ত গুলো মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে, তখনি কুদ্দুস এবং তার পরিবারের লোকজন লাঠি দা কোদাল নিয়ে এসে আমার

পরিবারের মহিলাদের উপর এলোপাতাড়ি আক্রমণ করেন। এতে করে আমার বোনের শরীরের বিভিন্ন অংশে কোদালের কুপের কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে। এছাড়াও আমার মা এবং চাচিও আক্রমণে ক্ষতি গ্রস্ত হয়ে শরীরে দা এর কোপ লাগার কারনে বর্তমানে তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন। অলি আরো বলেন দীর্ঘ দিন যাবত কুদ্দুস আমাদের হুমকি দিয়ে আসছেন জায়গা ছেড়ে দিতে। ঘটনার দিন আমরা পুরুষরা ঘটনা স্থলে না থাকায় আমার পরিবারের মহিলাদের সুযোগ পেয়ে পরিকল্পিত ভাবে তারা গুরতর আহত করেন। এবিষয়ে কুদ্দুস আলী জানান,আমি আমার জায়গায় বাড়ি করে ঘরে দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছি।

ওলি এবং তার পরিবারের লোকজন কিছু দিন পর পর এসে ঝগড়া করে। এনিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে বিচারও করা হয়।কিন্তু  তারপরেও তারা আমার ফ্যামিলির সাথে ঝামেলা করেই যাচ্ছে। ঘটনার দিন সন্ধ্যার পর তারা আরো এক কিলোমিটার দুর থেকে এসে আমার বাড়িতে হামলা করে। আমাকে এবং আমার পরিবারের লোকজনকে মারধর করে তারা নিজেরাই নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে হসপিটালে ভর্তি হয়। এমনকি তাদের আক্রমণে আহত হয়ে আমার পরিবারের একজন ও গুরুতর আহত হয়ে হাসাপতাল ভর্তি

আছেন। এবিষয়ে স্থানীয়, সাক্ষীরাও ঘটনাটি ঘটার সত্যতা নিশ্চিত করেন। দুই পক্ষের মারামারি স্থানীয়রা সমাধান করার চেষ্টা করেন।  সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, দুই পক্ষ দীর্ঘদিন যাবত ঝগড়া করে আসছে। তবে আমার জানামতে ওলি উল্লারা এ জায়গার মালিক। তারপরেও ভূমি অফিস ও প্রশাসনের সহযোগীতায় জমির মূল মালিক নির্ধারণ করে ভূমি বিরোধটি দ্রুতই নিষ্পত্তি করা উচিৎ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বরিশাল-৩: জয়নুল আবেদীনের পক্ষে চাঁদপাশায় জাকির মেম্বারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

মহেশপুর সীমান্ত এলাকায় কলাবাগানে মিলল ১১ কেজি সোনা

‘পুতুল ভেবে কাছে গিয়ে দেখি মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ’

নেত্রকোণায় বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে পানির ড্রেইন নির্মান করায় প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ প্রদান।

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় আলোচনায় বেগম সেলিমা রহমান

রাষ্ট্রীয় খরচে জয়ের হয়ে লড়বেন আইনজীবী মনজুর আলম

নোবিপ্রবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে ইয়াসিন- নাঈম

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

লালমনিরহাটে সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন