https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 18 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ধানের শীষে ভোট দিলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

ধানের শীষে ভোট দিলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বাবুগঞ্জ (বরিশাল প্রতিনিধি): বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছেন, তখনই নারীদের উন্নয়ন হয়েছে, কৃষকের উন্নয়ন হয়েছে এবং তরুণ সমাজ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়। বিশেষ করে কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটাতে বিএনপির কোনো বিকল্প নেই।’

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা কৃষক দলের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গত ১৭ বছরে গ্রামে কোনো টেকসই উন্নয়ন হয়নি। কৃষকের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন প্রকল্প চালু করেছিলেন। আজ ঢাকা শহরে যে গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে, সেটিও তাঁরই অবদান—যা নারীদের কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে। কিন্তু গত ১৭ বছরে কৃষিখাতে উল্লেখযোগ্য ও টেকসই কোনো উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শুধু বাবুগঞ্জ নয়, সারা বাংলাদেশে উন্নয়ন হবে। বিদেশে টাকা পাচার বন্ধ হবে, দুর্নীতি কোনোভাবেই চলবে না। চাঁদাবাজি, লুটতরাজ, অস্ত্রবাজির রাজনীতি বন্ধ করে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা হবে, যাতে মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনশাল্লাহ আগামী ১২ তারিখ কৃষক, শ্রমিক, মা-বোনসহ সবাই ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন। এত বছর ধরে যে ভোটাধিকার আপনারা প্রয়োগ করতে পারেননি, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে এক হয়ে ভোট দিতে হবে।

উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হানিফ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম পিন্স, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন আলম, যুবদলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান খান রাকিব, উপজেলা যুবদলের সদস্যসচিব ওবায়দুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আলামিন ও সদস্যসচিব ইয়াসির আরাফাতসহ দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত