রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হলেন সিভিল ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সুমন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধি হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল ৫ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দিয়েছে। বোর্ডের অনুমোদনপত্রে এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ মনিরুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে। অনুমোদনপত্র অনুযায়ী, কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস। মোঃ মনিরুজ্জামান সুমন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আঃ করিম মাস্টারের ছোট সন্তান। অন্য ভাইদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী চান মিয়া এবং হাসানুজ্জামান খোকন, যিনি ‘আর্মি খোকন’ নামে পরিচিত। ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অভিভাবকদের প্রতিনিধিত্ব করবেন মোঃ মনিরুজ্জামান। কমিটির নির্ধারিত মেয়াদে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।



















