বিশেষ প্রতিনিধিঃ
দাঁত বস্ত্র কুটির শিল্প মেলার নামে অবৈধ লটারি বিক্রির অভিযোগে ৭ যুবককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে চাটমোরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল এই দ্ন্ড দেন । এর আগের লটারি বিক্রির ব্যবহৃত নয়টি অটো রিক্সা নয়টি অ্যামপ্লিফায়ার নয়টি মাইকের ইউনিট বেশ কিছু টিকিট সহ সাত বিক্রেতাকে আটক করে পুলিশ। এ সময় দু জন পালিয়ে যান। কারাদণ্ড প্রাপ্তরা হলেন জয়পুরহাটের মিশজাত সাজু মন্ডল আব্দুল আহাদ নুর আলম নাহিদ মহিবুল ইসলাম ও মিঠু । পাবনার ঈশ্বরদীতে বস্তমেলার নামেএক সপ্তাহ ধরে অবৈধ লটারি বাণিজ্য চলছিল।এ লটারি বিক্রির জন্য প্রতিদিন ৪০টির ও বেশি অটো বোরাক চাটমোহর উপজেলার গ্রাম পাড়া মহল্লায় চষে চড়ায়। চটকদার সব বিজ্ঞাপন প্রচার এবং মোটরসাইকেল বাইসাইকেলে টিভি ফ্রিজ সহ বিভিন্ন রকম পুরুস্কারের প্রলোভন দেখিয়ে অটো বোরাকে চলছিল লটারির টিকেট বিক্রি। পুরস্কার প্রাপ্তিরর আশায় লটারি কিনতে হুমড়ি খেয়ে পড়ে বিভিন্ন বয়সী নারী পুরুষ।
অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন শনিবার সকালে মসজিদ এলাকায় অভিযান চালী নয়টি অটো রিক্সা সহ বিক্রেতা ও আনুষাঙ্গিক জিনিসপত্র আটক করে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক বিক্রেতাকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল জানান মেলার লটারি পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি তাই প্রবেশ টিকিটের কথা বলে লটারি বিক্রির সুযোগ নেই



















