https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 9 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার। গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনো ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না।

শনিবার (৯ মে) দুপুরে গুলশানে একটি হোটেল ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলের সংস্কার বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

এ সময় আরও ছিলেন– এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন; উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তাপসের মনোনয়ন ফরম সংগ্রহ

রাজারহাটে ১০কেজি গাঁজা সহ হানিফ গাড়ীর হেলপার আটক

৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল

গুরুদাসপুর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটি

বাবুগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ

বরিশাল-৩: ট্রাক প্রতীকে ভোট চেয়ে ফারদিন ইয়ামিনের গণসংযোগ

এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না বিএনপি-জামায়াত: সারজিস আলম

নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ: পাল্টা-পাল্টি অভিযোগ