https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দোয়ারা বাজারে আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের হাল চাষ বিলুপ্ত

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১৫, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধিঃ
 দেশের কৃষি প্রধান অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জের দোয়ারা বাজার অঞ্চলে এক সময় গরু – লাঙল দিয়ে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাড়তো।
আধুনিকতার সাথে পাল্লা দিয়ে বিজ্ঞান ক্রমাগত এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রা থেমে নেই কৃষিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রেও। দিন দিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে হারিয়ে যেতে বসেছে বাঙ্গালী’র চিরচেনা সেই গরু – লাঙল দিয়ে জমি চাষের চিত্র।
বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেতো শত শত কৃষক লোহার ফালা দিয়ে তৈরি করা ধারালো লাঙল কাঠের হাতল আর জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেধে দিয়ে জমি চাষ করছে। সে সময় গরু- লাঙল ছাড়া জমি চাষ করার কথা চিন্তাই করা যেতো না। অথচ গরু – লাঙলের সাথে কৃষকের সেই মিতালীর দৃশ্য এখন বিরল। যুগের পরিবর্তন আর বিজ্ঞানের ক্রমাগত উন্নতির কারণে গরু -লাঙলের জায়গা দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি।
এখন আর কৃষক কাক ডাকা কুয়াশা”ছন্ন ভোরে জমি চাষ করতে মাঠে যায় না। কৃষক এখন তার সুবিধামত দিনের যে কোন সময় ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে প্রয়োজনীয় জমি চাষ এবং মই দিয়ে ফসল আবাদ করছে। তবে ওই ‘ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে জমি চাষে পরিশ্রম এবং সময় কমেছে সত্য। ফসলের গুণগতমান এবং স্বাদ কমে গেছে।
স্থানীয় কৃষক চান মিয়া জানান, এক সময় দোয়ারাবাজার অঞ্চলের প্রতিটি ঘরেই ছিল গরুর লালন – পালন। এই গরুগুলো যেন পরিবারের এক একটা সদস্যের মতো। তাদের দিয়ে একরের পর একর ভূমি চাষ করা হতো। তিনি আরো জানান, যাদের গরু কিংবা হাল ছিলো না তারা জমি চাষের জন্য ‘প্রশিক্ষিত’ জোড়া বলদের মালিককে সিরিয়াল দিতো জমি চাষ করে নেওয়ার জন্য। হাল মালিকেরা সময়মতো জমি চাষ করে দিতো। এতে করে চাষের মৌসুমে তাদের উপরি আয়ের ব্যবস্থা হতো। বাংলাবাজার এলাকার কৃষক নুর মোহাম্মদ বলেন, জীবনের সিংহভাগ
সময় কেটেছে লাঙল- জোয়াল আর গরুর পালের সঙ্গে। হালচাষের দীর্ঘ স্মৃতি হাতড়ে কাছন শীল বলেন, আমার বয়স যখন ১০-১২ বছর হবে ওই সময় আমার বাবা সাথে সংসারের বড় ছেলে হওয়ায় হাল চাষের বলদ গরু ছিল ২ জোড়া। চাষের জন্য দরকার হতো ওই বলদ গরুগুলো। ১ জোড়া বলদ, লাঙ্গল -জোয়াল, মই, ছড়ি (বাঁশের তৈরি গরু তাড়ানোর লাঠি), গরুর মুখের
ঠুশি (কামইর / জালতি ) লাগতো আমাদের হাল চাষ করার জন্য। এখন প্রায় কয়েক বছর হলো, বয়স আর অসু¯’তার জন্য হাল চাষ ছেড়ে দিয়েছি। মাহেন্দ্র ও ট্রাক্টরের আগমনে এখন তো আর গরু দিয়ে হালচাষ হয় না বললেই চলে। এখন সেই পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে কষ্টের দিনগুলোর কথা মনে করে সময় পার করছি। কৃষক তোরাব আলী বলেন, গরু
দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হতো, হাল চাষ করার সময় গরুর গোবর সেই জমিতেই পড়তো। এতে করে জমিতে অনেক জৈব সার হতো এ জন্য ফসলও ভালো হতো। ট্রাক্টর কিংবা মাহেন্দ্র দিয়ে চাষ পদ্ধতি শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, হালের গরুর গোবর আমরা বাড়ি থেকে জমিতে দিতাম। সার কেনা
লাগতো কম। এছাড়া পরিবেশ দূষণ কম হতো। তিনি আরো বলেন, লাঙ্গল দিয়ে চাষ করলে জমিতে অনেক খানি মাটির গভীরে গিয়ে মাটি তুলে উল্টিয়ে রাখতো। ওপরের মাটি নিচে পড়তো আর নিচের মাটি ওপরে। এখন তো আর তা নেই। ট্রাক্টর দিয়ে গভীর থেকে মাটি তোলা হয় না। ধীরে ধীরে পাওয়ার টিলারের প্রচলন হওয়ায় গরু দিয়ে হাল চাষের কদর কমে গেছে। প্রবীণ কৃষক কুদ্দুছ আলী জানান, কম সময়ে বেশি জমিতে চাষ দিতে সক্ষম হওয়ায় জমির মালিকরা পাওয়ার
টিলার দিয়ে জমি চাষ করছে। অথচ এক সময় গরুই হাল চাষের একমাত্র মাধ্যম ছিল। বর্তমানে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষি ক্ষেত্রে অনেক সাফল্য নিয়ে এসেছে স্বীকার করে তিনি বলেন, যারা কৃষক গরু দিয়ে হাল চাষ করে জীবীকা নির্বাহ করতো কালক্রমে তারা পেশা বদল করে অন্য পেশায় চলে গেছেন। তবে এখনো গ্রামের কিছু কৃষক জমি চাষের জন্য লাঙ্গল- জোয়াল, গরু আর মই দিয়ে চাষ পদ্ধতি টিকিয়ে রেখেছেন। পৌরসভার বড়াইল গ্রামের বাসিন্দা ও শিক্ষক বাবুল চন্দ্র শীল বলেন, গরু দিয়ে হাল চাষ গ্রামীণ সমাজের কৃষকদের একমাত্র অবলম্বন ছিল।
আধুনিকতার ছোঁয়ায় এখন তা বিলুপ্তির পথে। গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা এখন প্রায় দুরূহ। কারণ মানুষ এখনকার সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে। তবুও কিছু কিছু অনেকে আমাদের কৃষকদের এই ঐতিহ্য লালন করতেই অনেকে তা ধরে রাখার চেষ্টা করছেন। তবে যান্ত্রিকতার দাপটে ঐতিহ্যের এসব কৃষি উপকরণ কৃষকের ঘরে কতদিন টিকে থাকে তা ভবিষ্যতই বলে দেবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো বিএমএফ টেলিভিশন এর বর্ষপূর্তি।

শহরজুড়ে প্রশস্ত সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

শ্যামনগরে হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মান্দায় দীর্ঘদিন ভোগান্তির অবসানে আত্রাই নদীতে সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায়

সীতাকুণ্ডে সিএনজি চালক হত্যা,পাঁচ হাজার টাকা চাঁদা না পেয়ে খুন  করেছে সিএনজি চালক একরাম হোসেন কে 

২১ বোতল অবৈধ বিদেশী মদ উদ্ধারসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

কারাগারে থেকেও রিভিউ আবেদনে মনোনয়ন বৈধ পেলেন বরিশালের সবচেয়ে ধনী প্রার্থী গোলাম কিবরিয়া টিপু

নাটোরে ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা