https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 20 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

অনলাইন ডেস্কঃ

কাতারে বসছে ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো আসর। কাঁপছে পুরো দেশ। প্রতিটি জেলায় জেলায় সমর্থকদের মধ্য শুরু হয়েছে আনন্দ-উল্লাস। অনেক জায়গায় সমর্থকরা পতাকা তৈরির প্রতিযোগিতাও শুরু করেছেন। চলছে প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা। তারই ধারাবাহিকতায় প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে নাটোরের সিংড়ায় আনন্দ শোভাযাত্রা বের করেছে সমর্থক ও ভক্তরা।

রোববার(২০ নভেম্বর) বিকেলে সিংড়া কোর্ট মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থকরা পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। এসময় স্লোগানে মুখরিত থাকে সমর্থকরা।
শোভাযাত্রায় প্রায় ১ হাজার আর্জেন্টিনা ভক্ত ও সমর্থকরা অংশগ্রহণ করেন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসেন। তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, আর্জেন্টিনার পতাকাসহ বিভিন্ন ব্যানার দেখা যায়।

মো. জুলহাস নামে আর্জেন্টিনা সমর্থক বলেন, এবার বিশ্বকাপে আর্জেন্টিনার বিজয় সুনিশ্চিত। সারা পৃথিবীর শতকরা প্রায় ৭০% মানুষ আর্জেন্টিনার জয়ের দিকে তাকিয়ে রয়েছে। আমরা দুবার বিশ্বকাপ নিয়েছি। আর্জেন্টিনা ম্যারাডোনা আর মেসির সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। মেসির নান্দনিক খেলা দেখতে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। এবার কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার মেসি জিতবে।
আর্জেন্টিনার সমর্থক মো. মাহিদুল ইসলাম মানিক বলেন, কয়েকদিন আগ থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও মাইকিং করা হয়েছিলো। আজ আর্জেন্টিনার সমর্থক ও ভক্তদের নিয়ে বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে স্কুল-কলেজের ছাত্ররা অংশগ্রহণ করেন। আশা করছি, এবার আর্জেন্টিনা দল বিজয়ী হবে।

আরেক আর্জেন্টিনার সমর্থক মো. রাজু আহমেদ বলেন, অনেক আশায় থাকি বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য। আমার প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভ কামনা। বিশেষ করে মেসি তার সর্বোচ্চ দিয়ে খেলবে। আমরাই এবার বিশ্বকাপ জিতবো ইনশাল্লাহ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির ৩১ নেতাকর্মী

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎নাজিরুল

শেষ মুহূর্তে ঘরে বসে ট্যাক্স রিটার্ন দাখিল করবেন যেভাবে

আমতলীতে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শ্যামনগরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ঝিনাইদহ শৈলকুপায় দোকানে তেল নিতে যাওয়া শিশুকে হাত-পা মুখ বেঁধে ধর্ষণ।

নাটোরের বড়াইগ্রামে নারীকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন এমএফজেএফ এর নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় এড-মেকিং কম্পিটিশন