মো. তৌফিকুর ইসলামপ্র প্রতিনিধি আমতলী, বরগুনাঃ
চতুর্থ ধাপে ৫ই জুন ২০২৪ তারিখে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী ৫ জুন ২০২৪ তারিখে চতুর্থ ধাপে ষষ্ঠ আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন যতই গনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জমে উঠেছে পুরো নির্বাচনী এলাকায়। প্রচারণার শুরুর মূহুর্তে জমে উঠেছে আমতলী উপজেলা পরিষদ নির্বাচন। আনাসর মার্কায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী নেতা , সমাজসেবক আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে পুরো আমতলী উপজেলায়। তরুণ, বয়োজ্যেষ্ঠ সকল ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান । পাড়া মহল্লার আলোচনায় তার বিকল্প কাউকে দেখছে না স্থানীয় বাসিন্দারা।
ইতিমধ্যে আমতলী উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি ও কর্মীসমর্থকরা। পাশাপাশি জনগনের ভালোবাসা ও সমর্থন দু’টো তেই বেশ সারা পাচ্ছেন। অপরদিকে আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
অন্যন্য প্রার্থীদের তুলনায় আনাসর মার্কার উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান প্রচার ও আলোচনায় বেশ এগিয়ে আছেন। চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।
মাদক মুক্ত, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক উপজেলা গড়তে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ।
আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রচার প্রচারণা ও নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। যুবলীগ নেতা এলমান উদ্দিন আহমেদ সুহৃাদ (মটরসাইকেল) আলতাফ হোসেন হাওলাদার (উঠ পাখি) মো. মোশারেফ হোসেন মোল্লা (ঘোড়া) মার্কায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচত হতে পারি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও আমি বরাবরের মতোই সাধারণ মানুষের সেবক হয়ে উপজেলাকে মডেল ও স্বপ্নের আমতলী হিসেবে গড়ে তুলতে অঙ্গিকারবদ্ধ। আমতলী উপজেলা বাসীর পূর্ণ সমর্থনে আমি এগিয়ে যাচ্ছি। দলবল নির্বিশেষে সবাই আমাকে পূর্ণ সমর্থন করেছেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে পূর্বের মত আবার আপনাদের সেবায় নিয়োজিত করতে পারিনি।



















