https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 23 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নেত্রকোণার নিরীহ কৃষকদের হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের সরকারি জায়গায় এলাকার নিরীহ কৃষকদের চলাচল, গরু চড়াতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মতিয়র রহমান ও তার লোকজনের বিরুদ্ধে।
এ ব্যাপারে বুধবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়। এলাকাবাসী এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।  সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- মো. নূর নবী তালুকদার, আবদুর রহিম মগল, মো. হোসেন মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মোহনগঞ্জের রানাহিজল গ্রামের পাশের পুকুরিয়া বিল নামে হাওর রয়েছে। ওই হাওরে গ্রামের কৃষকরা গরু চরানো, মাছ ধরার কাজ করে থাকেন। ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. মতিয়র রহমান একই গ্রামের কাঞ্চন মিয়া, মানিক মিয়া ও তাদের লোকজন গ্রামের নিরীহ কৃষকদের যেতে এবং তাদের গরু চড়াতে বাধা প্রদান করে।
এ নিয়ে কৃষকরা প্রতিবাদ  করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী এবং বাড়ি ঘরে হামলা করা হয়। এরই মধ্যে শহীদ আলম, সোসেন মিয়া, ভিক্ষু মিয়া, আবদুল হান্নানসহ ২০ জনের বিরুদ্ধে একের পর এক ১১টি মামলা দায়ের করা হয়। এ ছাড়া কৃষকদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। কৃষকরা বিষয়টি স্থানীয় ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। কিন্তু কোন কাজ হচ্ছে না।
এ বিষয়ে রানাহিজল গ্রামের সাবেক ইউপি সদস্য মো. মতিয়র রহমান জানান, পুকুরিয়া বিলের ৭ একর ৭৮ শতাংশ জায়গার মধ্যে ৩ একর ২০ শতাংশ সরকারি খাস জমি রয়েছে। বাকী জমি এলাকার বিভিন্ন লোকের নামে রেকর্ডভূক্ত। ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান আছে। কাউকে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ সত্য নয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত