https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 16 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জ শ্রমিক দলের কমিটি বিলুপ্ত, ৩১ বছরের পথচলা নিয়ে সাবেক সভাপতি ফরিদ হোসেনের বার্তা

বাবুগঞ্জ শ্রমিক দলের কমিটি বিলুপ্ত, ৩১ বছরের পথচলা নিয়ে সাবেক সভাপতি ফরিদ হোসেনের বার্তা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণার পর নিজের দীর্ঘ ৩১ বছরের রাজনৈতিক পথচলা, ত্যাগ-সংগ্রাম ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি মো. ফরিদ হোসেন।

রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে ফরিদ হোসেন জানান, ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে সংগঠনটির সঙ্গে তার পথচলা শুরু হয় আরও আগে, ১৯৯৫ সালে।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ১৯৯৫ সালে বাবুগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের কোনো অস্তিত্ব ছিল না। তখন একাই সংগঠনের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। দীর্ঘ ৩১ বছরের পথচলায় বর্তমানে বাবুগঞ্জের ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে ৩ হাজার ১০০-এর অধিক শ্রমজীবী মানুষ জাতীয়তাবাদী শ্রমিক দলের আদর্শে বিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি।

নিজের ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে ফরিদ হোসেন জানান, গণতন্ত্র ও শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলনে তিনি ১৭টির অধিক মামলার আসামি হয়েছেন। ৮ থেকে ১০ বার জেল খেটেছেন এবং বহুবার গ্রেপ্তার হয়েছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। তবে এসব প্রতিকূলতার মধ্যেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি এবং শ্রমিকের ন্যায্য অধিকারের কথা বলা বন্ধ করেননি বলে জানান।

ফরিদ হোসেন আরও বলেন, নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলেই বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।

এদিকে বরিশাল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে রোববার (১৬ আগস্ট ২০২৬) দেওয়া এক বিজ্ঞপ্তিতে বরিশাল জেলাধীন বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় মাননীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবিলম্বে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

জেলা শ্রমিক দলের এ সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে স্বাগত জানিয়েছেন ফরিদ হোসেন। একই সঙ্গে বরিশাল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

স্ট্যাটাসে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদ হোসেন। পাশাপাশি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ভবিষ্যৎ কর্মকাণ্ডের বিষয়ে ফরিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাবুগঞ্জের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তারা আরও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, “শ্রমিকের অধিকার—বিএনপির অঙ্গীকার”। পাশাপাশি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

দীর্ঘ ৩১ বছরের রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে দেওয়া এই বার্তায় ফরিদ হোসেন তার সংগঠনের শুরু থেকে বর্তমান অবস্থানে পৌঁছানোর ইতিহাস, ত্যাগ-সংগ্রাম এবং কমিটি বিলুপ্তির পরও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার তুলে ধরেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

উৎসবমুখর ভাবেই শেষ হলো সিএসটিই ডিপার্টমেন্টের হল পার্টি

কুমিল্লা বরুড়া থানার আগানগর গ্রামে ডাকাত সন্দেহে ২ জন আটক।

নীলফামারীতে শিল্পীর তুলির আঁচরে সেজে উঠেছেন দেবী দুর্গা

বীরগঞ্জে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা।

সীতাকুণ্ডের কৃষকদের মধ্যে সচেতনা,বিষমুক্ত শাঁক সবজি উৎপাদনে ঝুঁকছেন

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বৃদ্ধকে ছুরির আঘাতে হত্যার চেষ্টা ।

ইসলাম ধর্ম ও রাসূলুল্লাহ( সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপু অগ্নিকান্ড, আটমাসের অধিক হয়ে গেলেও চার্জ সীট  দাখিল হয়নি

শরিকদের আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি