https://www.facebook.com/shirsokhabor/
Monday , 21 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পৌরসভাধীন মীরেরহাট বটতলে এই ঘটনা ঘটে।
নিহত ইউসুফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নুনাছড়া এলাকার গরু ব্যবসায়ী মদীন উল্লার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বটতল এলাকার সীতাকুণ্ড পেট্রোল পাম্প নামক একটি তেলের পাম্পের পার্শ্ববর্তী মিতালী হোটেলে বসে নাস্তা করছিলেন ইউসুফসহ কয়েকজন। এ সময় ২০-২৫  জন দুর্বৃত্তেরএকটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইউসুফ দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় দুর্বৃত্তরা তাকে উপর্যপুরি কুপেয় চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিম জানান, সন্ধ্যা সাতটার সময় ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ঘাড়ে ও পেটে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে শপথ নিলেন আ’লীগ নেতৃবৃন্দ

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

ঠাকুরগাঁওয়ে “৫ টাকার হাট” এ তিন শত সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়েছে।

কাপাসিয়ায় মাটিখেকোদের দৌরাত্ম,লাল মাটির ভূ-বৈচিত্র,ও পরিবেশ বিনষ্ট

কুমিল্লায়১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৮৫ বোতল ফেনসিডিলসহ ইজিবাইক আটক!!

হাদির বিষয়ে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই: ডা. সায়েদুর রহমান

নাটোরে আগুনে নিঃস্ব ছয় পরিবার

আম্মারে অস্থির রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: ঝিনাইদহে ছাত্রলীগের ১০ নেতাকে অব্যাহতি।