গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এ বিদায় অনুষ্ঠানে গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম মোজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ সিরাজ উদ্দিন।
এসময় একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকে ঐশি ,সজীব , শান্ত, সানী এবং শিক্ষক আল – আমিন, সুরুজ ও শিরীন আক্তার ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মুলক কথা বলেন। গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


















