ঝিনাইদহ প্রতিনিধিঃ
একটি মানবিক আবেদন সকলের কাছে অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে ছবিতে যাকে দেখছেন তার নাম: আজিজুল হক
গ্রাম: ঈশ্বরবা, কালীগঞ্জ ঝিনাইদহ।
আজিজুল ভাই শারীরিকভাবে অসুস্থ মাথায় টিউমার ধরা পড়েছে।
আজিজুল ভাইয়ের বাবা মা দুই জনের কেউ বেচে নেই সে ছোট থেকে নানা বাড়ি থেকে বড় হয়েছে নানাদের ও আর্থিক অবস্থা তেমন বেশি ভালো না।
আজিজুল ভাই ছোট একটি চাকরি করেন বাংলালিংক সিম কোম্পানির (এস আর) হিসেবে তাতে তার সংসার চালাতেই হিমশিম খেতে হয়।
তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আপনাদের সামর্থ মত যে যা পারেন দয়া করে সাহায্য করার অনুরোধ রইলো। আপনাদের আর্থিক সাহায্য পেলে হয়তো সে বেঁচে যেতে পারে।



















