https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জাতীয় প্রতিবন্ধী দিবস-উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
ডিসেম্বর ৩, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১তম আন্তর্জাতিক এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার হিসেবে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবুল হোসেন মিলনায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের ডা: তানজিল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, সচেতন নাগরিক কমিটি (সনাক)র সভাপতি নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার আকরাম উদ্দিন,সিনিয়র সাংবাদিক মো, শাহাব উদ্দিন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ,দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক, বাক প্রতিবন্ধী তাজুল ইসলাম তারেক,নুর উদ্দিন, প্রতিবন্ধী ফখরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমধিকার রয়েছে। কাজেই প্রতিবন্ধীরা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে কাউকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমরা জেলার সকল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেছি। প্রতিবন্ধীদের লেখাপড়ার জন্য প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, ভেদে সম্প্রদায়কে নিয়েও তাদের উন্নয়নে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করেছি। কাউকে ভিন্ন চোখে দেখার কোন সুযোগ নেই। বন্যার সময় সকল বণ্যার্ত মানুষের পাশে সরকারের মাধ্যমে প্রশাসনের লোক হিসেবে আমরা সহযোগিতা করেছি।
সভা শেষে অতিথিরা ২৫জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে এবং পরিশেষে  প্রতিবন্ধীরা সঙ্গীত পরিবেশণ করেন। ##

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তৃণমূল নেতাকর্মীয় ও জনসাধারণের মাঝে প্রচার প্রচারণা উদ্যোগে উঠান বৈঠক।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাবেরী রায়ের সাথে রাজারহাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মনোহরদীতে আওয়ামী লীগে ৫ মনোনয়ন প্রত্যাশী,বিএনপিতে ৩

প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান, প্রেমিকার মৃত্যু

বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আবদুস সাত্তার খানের স্বতন্ত্র মনোনয়ন দাখিল

শিবগঞ্জ সীমান্তে ধানক্ষেতে মিলল গুলিবিদ্ধ মরদেহ

বাগমারায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

রাণীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু।

দ্রুতগামী মাইক্রোবাস কেড়ে নিলো একটি তরতাজা প্রাণ।

ঈশ্বরদীতে মায়ের উপর অভিমান করে বিষ প্রাণে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা