https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১১ ডিসেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রহনপুর মুক্ত দিবস

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১১, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাখাওয়াত হোসেন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
 আজ ( ১১ ডিসেম্বর) রহনপুরের ইতিহাসে বিশেষ স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে দেশপ্রেমিক মুক্তিকামী মানুষ গোমস্তাপুর থানার সদর রহনপুরের অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে রহনপুরকে পাক হানাদারমুক্ত করে।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তফা কামাল জানান, ১৯৭১ সালের এই দিনে রহনপুর থেকে হানাদার বাহিনী পালিয়ে গেলে রহনপুর হানাদারমুক্ত হয় এবং দিনটি রহনপুর মুক্ত দিবস হিসাবে ইতিহাসে স্থান পায়। এরপর থেকে অদ্যবধি দিবসটি  অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে।
১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে প্রবেশ করে। এ সময় রহনপুর আহমেদিয়া বেগম  (এবি) সরকারী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত মিনি ক্যান্টেনমেন্ট থেকে পাক সেনারা রহনপুর রেল স্টেশন দিয়ে রেলে করে পালিয়ে যায়। অতঃপর মুক্তিযোদ্ধারা পাশ্ববর্তী নাচোল উপজেলা মুক্ত করে জেলা সদর চাঁপাইনবাবগঞ্জ অবিমূখে রওনা হয়।
১১ ডিসেম্বর প্রভাতেই রহনপুরের সর্বত্রই হানাদারমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী-পুরুষ জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, আমার দেশ-তোমার দেশ-বাংলাদেশ,  শ্লোগানে রহনপুর প্রকম্পিত করেন। এবং ওই দিন থেকে রহনপুরে লাল-সবুজের  পতাকা উড়তে থাকে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অপপ্রচার।

লংগদুতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফিলিস্তিনীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি,র কমিটি গঠন

কালিন্দি নদীর চরে পড়ে থাকা রুহুল আমিনের মরদেহ আবার ভেসে গেল জোয়ারে

কুড়িগ্রামে ভুয়া পুলিশ অফিসার সেজে, আসল পুলিশের সাথে প্রতারণা

তামিম ইকবালকে ‘পরিক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

জুতার মালা ,১০০ বেত্রাঘাত ও দশ হাজার টাকায় রফা!

বাড়ির পাশে বাঁশঝাড়ে মিলল ৪২টি সাপের ডিম, আতঙ্কে এলাকাবাসী

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্যাটারসন সিটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক -নাহাত চৌধুরী