https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩: হাটবাজার থেকে বাড়ি বাড়ি—ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিনের ব্যতিক্রমধর্মী গণসংযোগ

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বরিশাল: হাটবাজার থেকে বাড়ি বাড়িট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিনের ব্যতিক্রমধর্মী গণসংযোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে প্রচারণার মাঠ। প্রতিটি প্রার্থীই ভোটারদের কাছে পৌঁছাতে নিচ্ছেন ভিন্ন ভিন্ন কৌশল। নদীবেষ্টিত বরিশাল (বাবুগঞ্জমুলাদী) আসনেও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ভ্যানযোগে ব্যতিক্রমধর্মী গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন।

সোমবার ( ফেব্রুয়ারি) দিনভর তিনি ভ্যানযোগে হাটবাজার গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সময় তিনি রহমতপুর বাজার, রামপট্টি, মানিকাঠী, দোয়ারিকা, খানপুরা এবং বাবুগঞ্জ বাজার এলাকায় থেমে থেমে কৃষক, ব্যবসায়ী, তরুণ নারীদের সঙ্গে কথা বলেন। গণসংযোগকালে ফারদিন ইয়ামিন শুধু ভোট চাইতেই আসেননি; বরং মানুষের সমস্যা, প্রত্যাশা প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন।

তিনি বলেন, “আমি শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে আসিনি। মানুষের বাস্তব সমস্যার কথা শুনে কার্যকর পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। ইতালিতে কাজ করার সময় টেকসই উন্নয়নের যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটি বাবুগঞ্জ মুলাদীর উন্নয়নে কাজে লাগাতে চাই।

প্রার্থী জানান, নির্বাচিত হলে বাবুগঞ্জ মুলাদীতে দুটি আধুনিক হাসপাতাল নির্মাণ, স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ছোট শিল্পকারখানা স্থাপন এবং নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় ভোটাররা জানান, ভ্যানযোগে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার এই উদ্যোগ প্রার্থীকে অন্যদের থেকে আলাদা করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ প্রত্যাশাও বেড়েছে।

গণসংযোগ শেষে ভোটারদের উদ্দেশে ফারদিন ইয়ামিন বলেন, “ভোট দিয়ে শুধু একটি নাম নয়, পরিবর্তনের পক্ষে রায় দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাদের একসঙ্গে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।

সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ট্রাক প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো জামায়াত

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্যাটারসন সিটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক -নাহাত চৌধুরী

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম অস্বীকার বিসিবির

ভারত রাগ করবে তাই সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোন পদক্ষেপ নেই ; ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

নেত্রকোনায় নতুন জাতের ৮৯ ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন

নীলফামারীতে পূজা উৎযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়।

গোমস্তাপুরের রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ

অসহায় দরিদ্র মানুষের পাশে হুমাইয়ারা জাহান

ডিভোর্সের পাঁচ বছর পর অপু বললেন, ‘শাকিব থাকতে আমার কোনো চিন্তা নেই’