https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সিরাজগঞ্জে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই বিতরণ

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
জানুয়ারি ১, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“নতুন বই সবাই নেব, লেখা পড়ায় মন দেব”, এই শ্লোগান নিয়ে বছরের প্রথম দিনে নতুন পাঠ্যপুস্তক হাতে নিয়ে আনন্দে উল্লাসে ছড়িয়ে পড়ে সিরাজগঞ্জের এস.বি.রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণির ৪৫০ জন ছাত্র- ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি -২০২৩) অত্র বিদ্যাপীঠে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠিত হয়,

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ তমাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ্, ম্যানেজিং কমিটির সদস্য আসলাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন, এস.বি.রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক মোঃ হযরত আলী।

এসময়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুদ্দিন ইয়াহ, রবিউল ইসলাম, মোকলেছুর রহমান, শফিকুল ইসলাম, মেহেদী হাসান, ইলিয়াস মানিক, জাহাঙ্গীর আলম, আরমান হোসেন, মাসুদা সুলতানা, আরিফুল ইসলাম, সৌরেন্দ্রনাথ সহঅন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে রিদিসুদোম যদাবল ক্লাবের আত্মপ্রকাশ

বানারীপাড়ায় বৈষম্য দূরীকরণ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রাজমিস্ত্রির কাজ করে,হলেন বিসিএস ক্যাডার।

ফিলিস্তিন গাজায় গণহত্যা  শিশু ধর্ষণ, অমানবিক অত্যাচারের প্রতিবাদে মানব বন্ধন সম্পন্ন

জবিতে রমজানে ক্লাস-অফিসের সময় পরিবর্তন 

নেত্রকোণায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু।

সীতাকুণ্ডে অস্ত্র সহ যুবক গ্রেফতার

সরিষাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর কিশোরের লাশ উদ্ধার- আটক ২

চট্টগ্রামের কর্ণফুলীতে উদ্বোধন হলো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন।