https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

যাচাই-বাছাই শেষ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে ১ জনের মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৮, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাখাওয়াত হোসাইন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থীর মনোনয়ন
যাচাই-বাছাই শেষ, এতে ১ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের প্রস্তাবকারীর স্বাক্ষর জালিয়াতি করার কারণে মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (৮ জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যলয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এতে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ১ জন স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীর স্বাক্ষর জালিয়াতি থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।তবে বাতিল প্রার্থী তিন কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা বরাবর প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল রাজশাহী মোঃ দেলোয়ার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপ-নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই করা হয়েছে আজ (৮ জানুয়ারী) এতে মোট ৬ জন প্রার্থীর মধ্যে
৫ জন বৈধ প্রার্থী রইলেন।যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৮ ও ৯ জানুয়ারী । আর আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারী। তবে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ১৫ জানুয়ারী । ১৬ জানুয়ারী প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারী ।

সর্বশেষ - আন্তর্জাতিক