জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:
ভাঙ্গুড়ায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
পাবনা: ভাঙ্গুড়া পৌরশহরের খাদ্যগুদাম এলাকার কলেজ শিক্ষক ওমর ফারুকের বাসা থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে থানা-পুলিশ অভিযান পরিচালনা করে পাবনা শহর থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপ, একটি মনিটর ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগ দুই যুবককে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন, রবিন প্রামানিক রাজিব (২৭ ) ও রবিউল ইসলাম রবি (২২)।রবিউলের বাড়ি ভাঙ্গুড়া পৌরসভার মসজিদ পাড়া মহল্লায় এবং রবিনের বাড়ি সাঁথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামে। দু’জনেই আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশ জানায়। আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা-পুলিশ জানায় ,গত শনিবার গভীর রাতে পৌরশহরের খাদ্যগুদাম এলাকার কলেজ শিক্ষক ওমর ফারুকের তিনতলা বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এসময় চোরেরা একটি ল্যাপটপ,মনিটর, বেশ কিছু নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাসার সিসিটিভির ফুটেজ দেখে চোর সনাক্ত করে। পরে পৃথক অভিযান পরিচালনা করে ভাঙ্গুড়া পৌর এলাকা ও পাবনা সদর থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয় । এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ল্যাপটপ, মনিটর ও তিন হাজার নগদ টাকা উদ্ধার করা হয় ।
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান,’ গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে



















