https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 10 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামে হাত ও পা বাঁধা যুবকের মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের বিলের মধ্যে হাত কড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবক (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বিলের মাঝখানে উপুড় হয়ে পড়ে ছিলো। তার দু’হাত পেছনে এবং তা হাতকড়া দিয়ে আটকানো ছিলো। এছাড়া দু’পা রশি দিয়ে বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, হাতকড়া ও মৃতদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। তবে এর আগে লাশ সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তিস্তার পানিতে ভেসে আসা দুই ভারতীয় মরদেহ ফেরত দিলো পুলিশ

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

প্রাথমিক বিদ্যালয়’র ভবন যেন ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় পরিণত

এক বছর পর ৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল পাবনা জেলা আ.লীগ

ত্রয়োদশ সংসদের স্পিকার কে? জোর আলোচনায় জয়নুল আবেদীন

নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উদযাপন; আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

সোনাইমুড়িতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

মমিনুর রহমানের কবিতা “মাতৃ মায়ের বুকে”

কবি সমাবেশ, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ধানের শীষকে বিজয়ী করতে বাবুগঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ইসরত হোসেন কচি তালুকদার