https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 21 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

উপস্থাপনা শেখানোর কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

পাবনা শহরে এক কলেজছাত্রীকে কবিতা আবৃত্তি ও উপস্থাপনা শেখানোর কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাবনা শহরের শব্দকলা মাল্টিমিডিয়ার কর্ণধার আসাদুল রশিদ ওরফে পীর বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে শহরের প্রেসক্লাব গলির রানা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার শব্দকলা মাল্টিমিডিয়ার কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসাদুল রশিদ পাবনা পৌর এলাকার সিংগা কারিগরপাড়ার আব্দুর রশিদের ছেলে। আসাদুল ‘পীর বাবু’ এবং ‘আসাদুল বাবু’ হিসেবেও পরিচিত। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কবিতা আবৃত্তি ও উপস্থাপনা শেখানো নিয়ে মেয়েটির সঙ্গে পরিচয় হয় আসাদুলের।‌ আবৃত্তি ও উপস্থাপনার প্র্যাকটিসের কথা বলে ওই মেয়েটিকে রোববার (১৯ ফেব্রুয়ারি) কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন আসাদুল। পরবর্তীতে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানান। তার পরিবার পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।‌ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, বড়লেখায় পরিবেশ মন্ত্রী

মেসিরা ‘প্রতিশোধে’র আগুনে পোড়াতে চাইবে, জানেন ক্রোয়েশিয়ার কোচও

নাটোরের দত্তপাড়ায় এক শিশু ধর্ষণের শিকার

আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না, দুলাল জামায়াতে যোগ দিয়েছে, সে জাহান্নাম থেকে বেঁচে গেছে

নোবিপ্রবি ডেবেটিং সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে শেখ হাসিনা জন্মদিন পালন

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচারক

বাবুগঞ্জের রহমতপুরে জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুগন্ধা এক্সপ্রেস

যুবকরাই গড়তে পারবে আগামীর সোনার বাংলা : এবিএম জাফর উল্ল্যা।

রাজারহাটে দুই দিনের অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক