https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 5 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ, সংবর্ধনা পেলেন ৩৫ কৃতি শিক্ষার্থী

বাবুগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ, সংবর্ধনা পেলেন ৩৫ কৃতি শিক্ষার্থী

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে ছাত্র সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য এম এম সালাউদ্দিন। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বর।

এ সময় বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সাধারণ সম্পাদক নাজমুল করিম আকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুল হক ও আব্দুর সালাম মাস্টার, পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. শাহ আলম, অভিভাবক মো. আবুল হোসেন ও মো. কামাল হোসেনসহ ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর উত্তরা এলাকা থেকে বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

জবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো: আশরাফুল আলম

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন

কক্সবাজারের শীর্ষ ইয়াবা কারবারি মোহাম্মদ আলীকে শহরের কলাতলী এলাকা থেকে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় জবির ১০ হাজার শিক্ষার্থী  

এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না বিএনপি-জামায়াত: সারজিস আলম

আমার পরিবার আমাকে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি: বুবলী

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় সমাজসেবা দিবস পালিত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সেলিমা রহমানসহ ৩৬ জন

নাটোরের লালবাজারের গৃহবধু সুমি সাহা হত্যা মামলা তদন্তের ভার পেলো পিবিআই