নেত্রকোণা প্রতিনিধি:
বিশ্বজলাভুমি দিবস ২০২৩উপলক্ষে নেত্র কোনায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা পৌরসভার সামনে শিক্ষা সংস্কৃতি পরিবেশ বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হক সরকারের সভাপতি, পরিবেশ আন্দোলন কমিটি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও স্থানীয় সামাজিক ও এনজিও সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পল্লী বাংলা সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে এআরএফবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতি থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক নাজমুল হক সরকার, হাওর বন্ধু ইকবাল হোসেন, কৃষিবিদ মুনতাসির বিল্লাহ, পরিবেশবিদ ওয়াহিদুর রহমান, একেএম জ্যামি,সুমন সরকার প্রমুখ।


















