https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 9 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় উদ্ধার হওয়া ঈগল পাখি বন বিভাগে হস্তান্তর

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় দুইটি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাঙ্গুড়া রেল স্টেশনের পূর্ব উত্তর পাশে করই গাছের তলে পড়ে থাকতে দেখে ঈগল পাখির বাচ্চা দুইটি উদ্ধার করেন ফরহাদ নামের এক ব্যক্তি।

ফরহাদ হোসেন উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

ফরহাদ হোসেন বলেন, গত ১৯-২০ দিন আগে বৃহস্পতিবার বিকেলে ঘুরতে বের হই। তখন ঈগল পাখির বাচ্চা দুইটি ভাঙ্গুড়া রেল স্টেশনের পূর্ব উত্তর পাশে করই গাছের তলে পড়ে থাকতে দেখি। আমি ঔখান থেকে পাখির বাচ্চা দুইটি নিয়ে বাড়িতে লালন পালন শুরু করি।

পরবর্তীতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) আমি বাড়িতে ছিলাম না। আমার বউয়ের কাছ থেকে জাতীয় বন বিভাগের পাবনার চাটমোহর উপজেলার কর্মকর্তা এজাহিদ হোসেন, ভাঙ্গুড়া থানার এস আই মুরাদ হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসে ঈগল পাখির বাচ্চা দুইটি নিয়ে যায়।

কর্মকর্তারা ঈগল পাখির বাচ্চা দুইটি নিয়ে গিয়ে ভালো কাজ করেছেন বলেও জানান তিনি। কারণ এসব পাখি প্রকৃতির অমূল্য সম্পদ।

এ বিষয়ে চাটমোহর বন বিভাগের কর্মকর্তা এজাহিদ হোসেন জানান, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান স্যারের নির্দেশনায় ভাঙ্গুড়া থানার এস আই মুরাদ হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঈগল পাখির বাচ্চা দুইটি উদ্ধার করে। পরে বাচ্চা দুইটি পাবনা বন বিভাগে হস্তান্তর করা হয়।

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এজাহিদ হোসেন জানান, এসব পাখি প্রকৃতির অমূল্য সম্পদ। প্রকৃতিতে বেঁচে থাকার জন্য ঈগল পাখিকে হত্যা বা নির্যাতন না করে এদের প্রতি সবার সহানুভুতি কামনা করেন তিনি

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের চান্দের বাজার স্কুলে শিক্ষার্থীদেরকে নতুন ড্রেস দিলো ডিএসসি।

প্রেমের টানে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, স্থানীয় প্রভাবশালীদের তদবিরে ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগ!

জরুরি প্রেস ব্রিফিং ডেকে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা

Sayfa Bulunamadı Resmi Web Sitesi Online Mağaza

Sayfa Bulunamadı Resmi Web Sitesi Online Mağaza

নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান: বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনে সেনাবাহিনী

পুঠিয়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সিন্ডিকেট

সিরাজগঞ্জে এক কলা গাছে ৪০টি মোচা