https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দালালের মারধরে সহকর্মী আহত, কর্মবিরতিতে ইন্টার্ন নার্সরা

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ১, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

পাবনা জেনারেল হাসপাতালে এক সহকর্মীকে মারধরের ঘটনায় ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন নার্সরা। বুধবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী তারা কর্মবিরতি পালন করেন।

ইন্টার্ন নার্সদের ছয় দফা দাবি হলো, হাসপাতালের কর্তব্যরত নার্সদের ব্যক্তি স্বাধীনতা দেওয়া, রোগী হয়রানি বন্ধ করা, নার্সদের নিরাপত্তা নিশ্চিত করা, নার্সদের কাজে কোনো হস্তক্ষেপ না করা, নার্সদের যথাযথ সম্মান নিশ্চিত করা, উদ্ভূত ঘটনার বিচার করা।

এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজা হোসেন (২৫) নামে ইন্টার্ন নার্সকে মারধর করেন সাদ্দাম হোসেন নামে এক দালাল। এ ঘটনায় হাসপাতালের ক্লিনিক্যাল ইন্টার্ন নার্সরা ছয় দফা দাবিতে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়ে বুধবার কর্মবিরতিতে যান।

বেশ কয়েকজন ইন্টার্ন নার্স অভিযোগ করেন, তারা রাতে ডিউটি করতে এসে দালালদের হাতে অপমানিত হন। তাদের দেখে নানা ধরনের মন্তব্য করা হয়। মুখ বুজে তারা সহ্য করেন। ওয়ার্ড বয়রা নানা ধরনের বাজে কথা বলেন। বেসরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভাররাও ইভটিজিং করেন। অনেক রোগীকে দালালরা নিজেদের আয়ত্তে নেন। তারা এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখার সভাপতি জাহিদ হাসান বলেন, ৮০ টাকার ইউসিজি ৬০০ টাকা নেয় দালাল। এ নিয়ে দালালের সঙ্গে রোগীর বিরোধ সৃষ্টি হয়। এ কাজের প্রতিবাদ করায় ইন্টার্ন নার্সকে এক দালাল বেধড়ক মারধর করে।

তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সাদ্দাম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দালালের মারধরে সহকর্মী আহত, কর্মবিরতিতে ইন্টার্ন নার্সরা

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, হাসপাতালের এক ইন্টার্ন নার্সকে মারধরের কথা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে ভুক্তভোগী নার্সদের সঙ্গে কথা বলেছি। অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, ঘটনা শোনার পর পরই আমি হাসপাতালের ইন্টার্ন নার্সদের সঙ্গে কথা বলেছি। হাসপাতালে বহিরাগতদের প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে দিরাই যুবদল নেতাকে আ.লীগের প্রস্তাবিত সভাপতি পদ থেকে বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন

নরসিংদী পৌর শহরে সন্ত্রাসীদের গুলিতে এক জন নিহত।

দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ ব্রিজ, ভোগান্তির শিকার হচ্ছে পরিবহন চালক যাত্রী ও পথচারীরা।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত

মনোহরদীতে অগ্নিকান্ডে ৮ দোকান ভস্ম, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

“পরীক্ষার মাধ্যমে শুদ্ধতা শেখাতে হবে, উচ্চশিক্ষা শুধু চাকরির জন্য নয়‘‘

পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে ,, দুর্ভোগে যাত্রীরা

লালমনিরহাটের কালীগঞ্জ তুষভান্ডার মার্কেটে আগুনে পুড়ে গেল ২৫টি দোকান