https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 2 April 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ কালীগঞ্জে বোমা হামলায় এক যুবক আহত।।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বোমা হামলায় সবুজ হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) সকালে উপজেলার বড় শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবুজ ওই গ্রামের মৃত আবু কালামের ছেলে।

স্থানীয়রা জানান, এক বছর আগে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলীকে কুপিয়ে জখম করে বড় মিশলা গ্রামের প্রতিপক্ষরা। তাদের ধারালো দায়ের কোপে হযরত আলীর একটি হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে এলাকায় দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। রোববার সকালে সবুজসহ ১০ থেকে ১২ জন বড় শিমলা গ্রামের গাজিপাড়ায় গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় বোমার বিস্ফোরণে সবুজ জখম হয়।

তবে ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী জানান, সবুজ ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী গ্রাম পাতবিলা গ্রামে যাচ্ছিল। এসময় বড় শিমলা গ্রামের গাজি পাড়ায় পৌঁছালে তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। এসময় বোমার বিস্ফোরণে সবুজের পেট ও বুক জখম হয়।

তিনি আরও জানান, আমাকে যারা হত্যার উদ্দেশ্যে কুপিয়েছিল, তারা আজ আমার সমর্থককে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা জানান, সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত। জড়িতদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে “৫ টাকার হাট” এ তিন শত সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়েছে।

দুর্বৃত্তদের ফেলে যাওয়া বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত।

ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে এক বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু

বানারীপাড়ার নব গঠিত বাইশারী ইউনিয়ন ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

লংগদুর মাইনী নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

উন্নয়নের রুপকার এমপি বাদশাহ্ কে পুনরায় নৌকার মাঝি হিসেবে পেতে চায় দৌলতপুরবাসী

বরিশাল-৩: দেহেরগতি আনন্দ মিছিলে ধানের শীষকে বিজয়ী করতে একাট্টা নেতাকর্মীরা

দোয়ারা বাজারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোডা-চিনি মিশিয়ে ঘনত্ব বাড়ানো হয় দুধের, পাঠানো হয় ঢাকায়

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩১নেতা জামিনে মুক্তি