https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 6 April 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জামাল হোসেন বিশেষ প্রতিনিধি পাবনার সুজানগরের নাজিরগঞ্জে পুকুরে ডুবে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে নওয়াগ্রামের গোরস্থান মোড়ের পুকুরে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলো, নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের বাকীবিল্লাহ শেখের ছেলে হামজা (১০) ও সাগর শেখের ছেলে সাহাব উদ্দিন (৯)। দুজনই পার্শ্ববর্তী উদয়পুর মাদরাসায় পড়াশুনা করত। পারিবারিক সূত্রে জানা গেছে, আপন দুই চাচাতো ভাই সকালে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। এরপর দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। তারা দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। পরে তাদের মরদেহ পাশের পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পানিতে গোসলে নেমে দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছোট সন্তানদের ব্যাপারে পরিবারের সচেতন হওয়া দরকার

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় দুই সাংবাদিক কে মারধরের অভিযোগ

মান সম্মানে আঘাত মানববন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ

তানোর থানায় নবাগত ওসি আব্দুর রহিম

তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান

কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অর্ধ লক্ষাধিক ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

লংগদুতে মরা মুরগী বিক্রেতা পুলিশ কতৃক মুচলেকার বিনিময়ে পেয়েছে দায়মুক্তি

ঈশ্বরদীতে গুলি করে হত্যা, গ্রেফতার দুই আসামির রিমান্ড চেয়েছে পুলিশ

হাদিকে গুলি করা হয় হোন্ডা হর্নেট থেকে, রিমান্ডে সুজুকি জিক্সার মালিক