https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঈশ্বরদীতে গুলি করে হত্যা, গ্রেফতার দুই আসামির রিমান্ড চেয়েছে পুলিশ

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৮, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার দায়ে অভিযুক্ত যুবলীগ নেতা পৌর কাউন্সিলর কামাল উদ্দিন ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হৃদয় হোসেনকে শনিবার (০৭ জানুয়ারি) আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবিতে ঈশ্বরদী থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় শহরের পিয়ারাখালী এলাকার শত শত মানুষ ও নিহত রিকশাচালকের পরিবারের সদস্যরা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
থানার মূল গেটের সামনে বিক্ষোভকারীরা বলেন, রিকশাচালক হওয়া কোনো অপরাধ নয়। প্রকাশ্যে নির্মমভাবে একজন মানুষকে গুলি করে হত্যা করে কোনো সন্ত্রাসী যেন পার পেতে না পারে। আমরা চাই খুনি আনোয়ার উদ্দিন ও তার ভাই কামাল উদ্দিনসহ সব অপরাধীর ফাঁসি হোক।
ঘটনার প্রত্যক্ষদর্শী পারভেজ হোসেন বলেন, ‘শত শত মানুষের সামনে সন্ত্রাসী আনোয়ার পকেট থেকে পিস্তল বের করে গুলি করে মামুনকে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
মামুনের বাবা মনির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে কী দোষ করেছিল- যে তাকে অকালে এভাবে প্রাণ দিতে হলো? আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’
মামুনের মা লিপি আক্তার বলেন, ‘আমার ছেলে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে। যারা আমার ছেলেকে হত্যা করল, আমি বেঁচে থাকা অবস্থায় তাদের ফাঁসি দেখতে চাই।’ তিনি বলেন, এ কেমন দেশ যেখানে সবার সামনে নিরপরাধ একজন মানুষকে গুলি করে হত্যা করা হয়?
থানা ঘেরাও ও বিক্ষোভ চলাকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এলাকাবাসীকে অপরাধীর শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে তারা থানা চত্বর থেকে ফিরে যান।
ওসি জানান, শনিবার ওই দুই আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আসামি আনোয়ারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে হত্যা মামলা থেকে তিন আসামি কামাল, আনোয়ার ও হৃদয়কে অব্যাহতি এবং গ্রেপ্তার দু’জনের মুক্তির দাবি জানিয়ে শনিবার সকালে পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস ও ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহাক আলীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছেন তাদের স্বজনরা। গত বুধবার মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী হাসিনা খাতুন।।

সাবলেট বাসায় মিললো ইডেন শিক্ষার্থী শায়লার মরদেহ

নওগাঁর মান্দায় ১১ মামলার পলাতক আসামী তোতা মিয়া গ্রেফতার

ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি ভারতীয় গরু সহ ৩ জন আসামি গ্রেফতার।

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দের জোয়ারে বাসছে নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রছাত্রীরা।

জনগনের নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে- অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ

গোমস্তাপুরে যুব দিবস পালিত

গুচ্ছের অধীনে ২৪টি বিশ্ববিদ্যালয়ের নতুন তারিখ নির্ধারণ

টাকা আত্মসাত করেছে তৃতীয় একজন দায়ভার চাপিয়েছে স্বামীর মামুন এর উপর

মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে: দেব